সোহাগ মিয়াজী
সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিব হক এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদরদী নেত্রী ও কৃষির বিষয় খুবই আন্তরিক। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোন সংকট নেই। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোন সংকট হবে না। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ । তিনি শনিবার (২৭শে এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩-২৪ইং অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ইং মৌসুমে প্রনোদনা কর্মসূচী আওতায় উফশী আউস আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন । সভায় সভাপতিত্ব করেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার মোঃ জোবায়ের আহমেদ। এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা

, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ.বি.এম.এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান উপ কমিটির সদস্য তমিজ উদ্দিন সেলিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, ইসহাক খাঁন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জাকির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ উপদেষ্টা কমিটি সদস্য আবু তাহের, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা। এছাড়াও অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যানদের মাঝে ্ মোশারেফ হোসেন, আবু তাহের, কাজী ফখরুল আলম ফরহাদ, এ.কে খোকন, মোস্তফা কামাল, কৃষি উপ-সহকারী অফিসার মোঃ শাহ আলম মজুমদার, কৃষক ফয়েজ আহমেদ প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি চৌদ্দগ্রাম উপজেলা তিন হাজার ছয় শত প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেন। উল্লেখ্য প্রতি কৃষকে পাঁচ কেজি ধানের বীজ, দশ কেজি এমওপি সার, দশ কেজি টিএসপি সার বিতরণ। এছাড়া মোঃ মুজিবুল হক এমপি দুপুর ১টায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্ভোধন করেন। বিকাল ৩টায় সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি মিয়া বাজার সোনালী অতীত ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।