চৌদ্দগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ( বিএমবিএফ ) চৌদ্দগ্রাম উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । ১৩ এপ্রিল শনিবার বিকেলে হোটেল অফবিট রিসোটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ( বিএমবিএফ ) এর কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমবিএফের কুমিল্লা জেলা কো-অর্ডিনেটর গোলাম সরোয়ার সিফাত । বিএমবিএফের নব ঘোষিত কমিটির চৌদ্দগ্রাম শাখার সভাপতি কাজী মো: আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক লাওশানের সন্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএমবিএফের নব ঘোষিত কমিটির চৌদ্দগ্রাম শাখার সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সহসভাপতি মোঃ ওয়ালি উল্লাহ, মীর মোঃ আজিজুল হক, মোঃ ছায়েদ আহমেদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর, অর্থ সম্পাদক মোঃ আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম মানিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল মমিন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ভূঁইয়া রনি, আইন সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, তদন্ত সম্পাদক মোঃ আবু শাহাদাত, প্রচার সম্পাদক মোঃ রাসেল হায়দার, যুগ্ম প্রচার সম্পাদক মোঃ আলী হোসেন, সালিশ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী জামাল উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ সম্পাদক মোঃ ইমাম হোসেন, শিক্ষা সম্পাদক মোঃ খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, স্বাস্থ্য সম্পাদক উত্তম কুমার দাশ, ধর্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া সৈকত, মিডিয়া ও জনসংযোগ সম্পাদক আবদুল কুদ্দুস, মাদক ও নেশা প্রতিরোধ সম্পাদক মোঃ আব্দুল কাদের প্রমুখ ।