মোঃ শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আসন্ন উপজেলা নির্বাচন ২০২৪ এর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মু. মনিরুজ্জামান বাহলুল। গত শনিবার (৩০ মার্চ ২০২৪) দাউদকান্দি সমাজ উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মনোজ্ঞ আলোচনা ও ইফতার মাহফিলে এই আশাবাদ ব্যক্ত করেন। উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত প্রায় সকল অতিথি বৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, বাহলুলকে দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বাহলুলও আমন্ত্রিত সকলের প্রতি সম্মান জানিয়ে দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার মতামত ব্যক্ত করেন। কে এই মু. মনিরুজ্জামান বাহলুল পরিচিতঃ নাম মু. মনিরুজ্জামান বাহলুল, পিতা আব্দুল হামিদ শিক্ষাগত যোগ্যতাঃ এম এস এস (রাষ্ট্র বিজ্ঞান) কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্বের প্রশিক্ষণঃ যুব উন্নয়ন অধিদপ্তর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ছাত্র জীবন থেকেই এলাকায়/ সমাজে শিক্ষা বিস্তারের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সেবায় সামাজিক প্রতিষ্ঠান তৈরি করেন ১। ইউনিটি স্কুল এন্ড কলেজ গৌরীপুর, ২। ইউনিয়ন ইন্টারন্যাশনাল স্কুল দাউদকান্দি, ৩। সাতপাড়া মডেল একাডেমী সাতপাড়া, ৪। অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ গৌরীপুর। সামাজিক প্রতিষ্ঠানঃ ১। বারপাড়া ইসলামি পাঠাগার’ ও সমাজ কল্যাণ পরিষদ কাজ সমূহঃ (ক) প্রতি বছর তাফসির মাহ্ফিল (খ) কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা (গ) মানবিক সহায়তা ২। রেনেঁসা কমপ্লেক্স (মানুষকে জাগাতে সমাজকে সাজাতে কাজ সমূহ) ৩। দাউদকান্দি সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (আলোকিত সমাজ বিনির্মাণে যথাযথ ভূমিকা রাখা, যার বিস্তৃতি দাউদকান্দি উপজেলার প্রতিটি গ্রামে ছড়িয়েছে) ৪। কুমিল্লা ব্রাদার্স ফোরাম ব্যবসা প্রতিষ্ঠানঃ ১। পাঞ্জেরী বিজনেস ফোরাম ২। লয়েল বিজনেস ফোরাম ৩। মারসুস গ্রুপ ৪। ইসলামী ব্যাংক আউটলেট শাখা ইলিয়টগঞ্জ বর্তমানে এটার ম্যানেজার এর দায়িত্বে ছাত্র জীবনে দায়িত্ব পালন স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন (ছাত্রশিবির) দাউদকান্দি, মুরাদ নগর, ময়নামতি, ইলিয়টগঞ্জ, কুমিল্লা উত্তর ও কুমিল্লা দক্ষিণ জেলা।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল মতিন, বিশেষ অতিথি রাবেতা আলম আল মক্কা এর মুবাল্লিগ হযরত মাওলানা খন্দকার আবুল বাশার। জনাব আলাউদ্দিন আল আজাদ সাবেক চেয়ারম্যান বারপাড়া ইউনিয়ন পরিষদ, এডভোকেট খাইরুল বাশার ঢাকা জজ কোর্ট। এছাড়াও বক্তব্য রাখেন আরও অনেকেই। অনুষ্ঠানটি পরিচালোনা করেন জনাব মোঃ মোখলেছুর রহমান।