রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখাল) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওলামা মাশায়েখ, আইম্মায়ে মাসাজিদ ও বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলার বসুরহাটের স্থানীয় একটি হোটেলে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ ওলামা মশায়েখ, আইম্মায়ে মাসাজিদ পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।বসুরহাট আশ্রাফুল উলুম মাদ্রাসার মুহতামিম পীরে কামিল আলহাজ্ব হযরত মাওলানা মোস্তফা সুফি’র সভাপতিত্বে এবং মুফতি আমির হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলার ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি এমদাদ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বসুরহাট বাইতুল বারী জামে মসজিদের খতিব মুফতি হাফিজ উল্যাহ, নোয়াখালী আল-কারীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মুদ্দাসসির হোসাইন, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাসেমী, বসুরহাট আশ্রাফুল উলূম মাদ্রাসার মুঈনে মুহতামিম মাওলানা আহমাদুল হাসানসহ আরও অনেকে। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলার পরিষদের পুরানো কমিটির বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। মুফতি হাফিজুল্লাহ কে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।