ওমর ফারুক, লাকসাম
সুনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের নিয়ে এ্যলামনাই এসোসিয়েশন গঠন করার লক্ষে ৩০/৩/২৪ ইং রোজ শনিবার কুমিল্লা আনন্দ সিটি সেন্টার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, ইফতার ও দোয়া মাহফিলে ইসলাম শিক্ষা বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের পদচারণ হল রুম প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয়, ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ও ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ফিরোজ উল আলম চৌধুরীর সহযোগী অধ্যাপক শরিফ মোহাম্মদ ইউনুস, সাবেক সহযোগী অধ্যাপক ড.আবুল কাসেম প্রভাষক মাহবুবুর রহমান, নোয়াখালী সরকারি কলেজর প্রভাষক ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজুর রহমান, সাবেক শিক্ষার্থী আবুল কাসেম, ওমর ফারুক,লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগর, কাজী আফজাল, মহসিন, মোসাদ্দেক, সাইফুদ্দিন, কামাল,আকাশ, আবু জাফরসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ইদপূর্নমিলনী সহ বিভিন্ন সেচ্ছাসেবী মূলক কর্মসূচি হাতে নেয়া হয় পরে শরিফ মোহাম্মদ ইউনুস স্যারের মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্তি হয়