জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কুপে মা রাবিয়া খাতুন (৫৫) নামে মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ । রবিবার (৩১ মার্চ) দুপুরের পৌর এলাকার মালিরচর সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার জাহিদের মায়ের সাথে স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিলো। বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মাকে মাথায় আঘাত করে। এসময় তার মা গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বকশীগঞ্জ থানা ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে পুলিশ গিয়ে বাড়ী পাশে ভুট্টা ক্ষেত থেকে ছেলে জাহিদকে গ্রেফতার করে। যে দা দিয়ে মাকে আঘাত করা হয়েছে সে দা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।