মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা
ঠাকুর আরা হইতে কুমারগাড়ী ছাতিয়ানতলা রাস্তা: জর্জরিত অবস্থায় জনগণের দুর্ভোগ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পলাশবাড়ী উপজেলার মধ্যবর্তী সিমান্ত তুলশীঘাট হইতে নাকাই ইউনিয়নের ঠাকুর আড়া থেকে মনোহর পুর ইউনিয়নের কুমার গাড়ী ছাতিয়ান তলা আজম সুপার মার্কেট পযর্ন্ত রাস্তটি জর্জরিত অবস্থায় জনগণের দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরো উল্লেখ থাকে যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পলাশবাড়ী উপজেলার মধ্যবর্তী সিমান্ত এলাকার নাকাই ইউনিয়নের ঠাকুর আরা হইতে মনোহরপুর ইউনিয়নের কুমারগাড়ী ছাতিয়ান তলা আজম সুপার মার্কেট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল দশায় জনগণের চরম দুর্ভোগ চলছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামত ও পাকাকরণ না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই তৈরি হয় অজস্র গর্ত ও নোংরা পানি জমে। এর ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং স্কুল, কলেজ, বাজার যাতায়াত ও জরুরি চিকিৎসা সেবায় চরম বিঘ্ন ঘটে। স্থানীয়দের মৌখিক অভিযোগ সূত্রে জানা যায় যে,বছরের পর বছর ধরে রাস্তাটি পূর্ন্য মেরামত ও পাকাকরণের প্রতিক্ষায় থাকলেও অপূর্ণ রয়েছে।তবে কিছু জনপ্রতিনিধিগন আশ্বাস দিলেও বিশ্বাস মিলাতে পারেনি।নির্বাচন কালীন সময়ে জনপ্রতিনিধিরা তাদের ভোট পাবার আশায় নানা প্রলোভনে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনোয়ার হোসন চৌধুরী জনগনের মাঝে নির্বাচন মঞ্চে পাকাকরনের আশ্বাস দেওয়া হলেও কোন কাজ করেননি। এছাড়াও সাবেক ইউ পি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান তিনিও রাস্তাটির পূর্ণ মেরামতের আংশিক কাজও করেননি তিনি।এদিকে বর্তমান নাকাই ইউপি চেয়ারম্যান খন্দকার সাজু মিয়া তিনি রাস্তা মেরামত ও পাকাকরণ কাজের ব্যাপারে দারুন দলীয় মনোভাব কাঁধে নিয়ে গাইবান্ধা- গোবিন্দগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি বরাবর পাকাকরণের জোর দাবি জানিয়েছেন এবং এমপি মহোদয় তিনি হাজারো জনসম্মুখে প্রতিশ্রতি ও দিয়েছেন বলে জানা যায়। রাস্তাটি চলাচলে অনোউপযোগী হওয়ার কারণে যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন মোটরসাইকেল ও রিকশা থেকে পড়ে আহত হচ্ছেন অনেকে। শুধু তাই না ইমারজেন্সি রোগী সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে দুঃসাধ্য হয়ে পড়েছে। এছাড়াও সামান্য বৃষ্টির পানি জমে থাকায় মশার উপদ্রব বেড়ে গেছে এবং বিভিন্ন রোগের বিস্তার ঘটছে। এদিকে, রাস্তার দ্রুত পাকাকরণের দাবি জানিয়ে স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন করার হুঁশিয়ারি সিদ্ধান্ত দিয়েছেন। এলাকার জনগনের দাবী চলতি মৌসুমে রাস্তাটি পাকাকরণ সম্পন্ন করতে মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।