মোঃ শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) উদকান্দি
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রত্যুষে দাউদকান্দি শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে জাতীয় প্যারেড স্কোয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আরাফাতুল আলম (উপজেলা নির্বাহী কর্মকর্তা) জনাব মোঃ মোজাম্মেল হক (পিপিএম অফিসার ইনচার্জ দাউদকান্দি) জনাব মোঃ জিয়াউর রহমান (উপজেলা সহকারী কমিশনার ভূমি) সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, সকল রাজনৈতিক নেত্রীবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ গণ। প্যারেড স্কোয়াডে অংশ গ্রহণ করেন বয়েজার স্কুল এন্ড কলেজ, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা, বেগম আমেনা সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি আইডিয়েল স্কুল, দাউদকান্দি জান্নাত আদর্শ বিদ্যালয়, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।