নাটোরের বড়াইগ্রামে অবমূল্যায়নের অভিযোগ এনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেন মুক্তিযোদ্ধাগণ। প্রশাসনের কর্মকর্তারা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন ও শিশু কিশোর সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন। একই সাথে উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। পতাকা উত্তোলনে না ডাকা সহ সমাবেশেই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা না দেয়ায় তারা ক্ষুদ্ধ হয়ে অনুষ্ঠান বর্জন করে স্থান ত্যাগ করেন। পরে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের অনুরোধে মুক্তিযোদ্ধারা ফিরে এলে দুপুর ১২টার পর পূর্ব নির্ধারিত হলরুমেই তাদের সংবর্ধনা প্রদান করা হয়।