চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এ বি এম এ বাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন । সভায় গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উপর গুরুত্বারোপ করা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।