মোঃ বায়জিদ হোসেন
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নে বাসিন্দা বাঘ বিধবা সাহিদা খাতুনের জরাজীর্ণ ঘর মেরামতের উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন সার্বজনীন মানবতার বন্ধু।
উপজেলার সদরে ২নং কয়রা গ্রামে অভাব -অনটন আর সামাজিক বঞ্চনা নিয়ে মানবেতর জীবন-যাপন করছে আসছিলেন বাঘ বিধবা সাহিদা খাতুন (৬০)। এক মেয়ে আর নাতনি নিয়ে ভাঙ্গাচোরা ঘরে বসবাস করতেন তিনি ।
তিনি জানান, ২ মেয়ে রেখে স্বামী মো. দাউদ আলী মোড়ল সুন্দরবনে মাছ ধরতে যেয়ে ১৯৯৯ সালে বাঘের আক্রমে মারা যান। স্বামীর রেখে যাওয়া বসতভিটায় কোন রকম মাথাগুজে দুই কন্য সন্তান নিয়ে বসবাস শুরু করেন। সকলের সহযোগিতা এবং বিভিন্ন জায়গায় কাজ করে দুই মেয়ে বিয়ে দিয়েছেন তিনি। ছোট মেয়ের এক কন্য সন্তান হলে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে ভাঙ্গাচোরা ঘরে তারা মায়ের সংসারে থাকেন।
সংগঠনের পক্ষ থেকে রোববার (২৪ মার্চ) বেলা ১১ টায় ২ নম্বর কয়রা গ্রামে বাঘ বিধবার বাড়িতে যেয়ে জরাজীর্ণ ঘর মেরামতের জন্য টিন, এ্যালবেষ্টার,বেড়ার চোটা ও নগদ অর্থ তাঁর হাতে তুলেদেন সার্বজনীন মানবতার বন্ধু সংগঠনের সভাপতি অধ্যাপক আবম আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাশ, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নুরুজ্জামান মল্লিক, সহ সভাপতি মিজানুর রহমান, তৈয়বুর রহমান, পরিচালক ওলিউল্লাহ বাহার, সহ পরিচালক জাহাঙ্গীর আলম ও ফারুক হেসেন, সদস্য অচিন্ত কুমার সরকার, কিরন চন্দ্র বিশ্বাস,সুভাষ চন্দ্র দাশ, শিক্ষক আশিকুল ইসলাম, আকবার আলী, কয়রা সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ ডা. জাহিদুর রহমান প্রমুখ।