মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অত্যাবশ্যকী পণ্য নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ২০ মার্চ (বুধবার) ব্রাহ্মণপাড়া বাজারে ৬ টি মোবাইল কোর্টের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম এ জরিমানা করেন । এছাড়া অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের দায়ে একজন ব্যবসায়ী কে ৩০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম ব্রাহ্মণপাড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার আইনে ৬ জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানার একটি পুলিশের দল উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম বলেন ব্রাহ্মণপাড়ায় রমজানে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় হচ্ছে কিনা সে বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।