রয়েল দত্ত, রাউজান
দক্ষিন রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গাঁ মন্দির এর আসন্ন মহাতীর্থ বারুণী স্নান ও মহানামযজ্ঞ উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।দক্ষিন রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গাঁ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকাশ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় মন্দির প্রাঙ্গনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সময় দক্ষিন রাউজানের বিভিন্ন মঠ-মন্দির,পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, দক্ষিন রাউজানের ৪ দিন ব্যাপী এই সর্ববৃহৎ উৎসব আগামী ৪ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। বারুনীর স্নান, মহানামযজ্ঞ,গঙ্গা পূজা, মাতৃ পূজা,ধর্ম সম্মেলন,প্রসাদ বিতরণ,লোকজ মেলা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যাপক মাঙ্গলিক কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে এই উৎসব।