মাহফুজ বাবু
জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বেড়িয়ে এসে বাড়ির সামনে দাড়াতেই অতর্কিত গুলি ও এলোপাতাড়ি হামলা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় অর্ণব নামে ২৬ বছর বয়সী এক শীক্ষার্থী। গুলিবিদ্ধ হয় আরো ৩জন। হামলা ও ভাংচুর চালানো হয় বাড়িঘরে। জানা যায় কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় লেগুনা-সিএনজি স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অর্নব নিহত হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ আরো ৩ জন আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় ২জনকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুর জুম্মার নামাজের পর আনুমানিক ৩টার দিকে কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনাল লাগোয়া উত্তর দিকের অংশে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় মোল্লা বাড়ি এলাকার খলিল মিয়া তার ছেলে রাব্বি ও অনিকের নেতৃত্বে শতাধিক অস্ত্রধারী যুবক অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি গুলি করে। আতংকিত স্থানীয় এলাকাবাসীর প্রশ্ন এত অস্ত্র ও গুলি এলো কোথা থেকে এসব অস্ত্রের উৎস কোথায়? শোহাহত নিহতের মা বলেন, তার ছেলে নিরপরাধ, কোন ঝামেলার সাথে জোড়ায় না। লেখাপড়ার পাশাপাশি একটি কোচিং সেন্টার পরিচালনা করে। কেন তাকে হত্যা করলো। হত্যাকারীদের ফাঁসি দাবি করেন তিনি। নিহত অর্নব কুমিল্লার শাসনগাছা এলাকার আজহার উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী এবং পাশাপাশি একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন বলে জানা গেছে। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন সাংবাদিকদের জানান, শাসনগাছা লেগুনা স্ট্যান্ডের বিরোধ নিয়ে শুক্রবার জুম্মার নামাজের পর দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অর্নব নামে আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আহতদের মধ্যে নাজমুল ও অনিক নামে গুলিবিদ্ধ দু’জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে ঢাকায় নেওয়া হচ্ছে। এছাড়া নিশু নামে আরও একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি ফিরোজ হোসেন আরও জানান, এটা কোনো রাজনৈতিক বিরোধের ঘটনা নয়। লেগুনা-সিএনজি স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।