চৌদ্দগ্রাম প্রতিনিধি
ভার্ড কামাল চক্ষু হাসপাতাল, চৌদ্দগ্রাম, কুমিল্লা এ ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এর অর্থায়নে মোট ১৫ জন অস্বচ্ছল দরিদ্র রোগীকে বিনা মুল্যে এবং স্বল্প মূল্যে হাসপাতালের Paid রোগী Phaco, SICS , Gifting ও DCR ০৮ জন সহ মোট ২৩ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।হাসপাতাল এর অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ রবিউল হাসান আকন্দ উন্নত প্রযুক্তিতে লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন সম্পন্ন করার পর আজ সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। রোগী, রোগীর অভিবাবকসহ সকলেই সন্তোষ প্রকাশ করেছেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড- ইসিএস) লিঃ এর ভার্ড কামাল চক্ষু হাসপাতাল পন্নারা,চৌদ্দগ্রাম, কুমিল্লা এবং DBBL এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।