জামালপুর প্রতিনিধি
জামালপুরে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৬ মার্চ) বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ গভনিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টন শেখ মো. শফিকুল ইসলাম পিএসসি।
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মানষী গোস্বামীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজর সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হালিমা খাতুন, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সহ-সভাপতি শেখ মো. জোলফোক্কার রহমান প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।