বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বোচাগঞ্জে দিনব্যপী আদিবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আদিবাসী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মানবকল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত অহিংসা প্রকল্প ও নেটজ বাংলাদেশ এর সহায়তায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকারের সভাপতিত্ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট জুলফিকার হোসেন। এ সময় তিনি বলেন, সুখী সমৃদ্ধশালী ও শান্তিময় বাংলাদেশ বিনির্মাণ এবং আদিবাসীদের কৃষ্টি-কালচার যাতে হারিয়ে না যায় এজন্য সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ পিয়ারুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার, শুশীল চন্দ্র রায় প্রধান শিক্ষক কড়ই উচ্চ বিদ্যালয় এমকেপি ও নেটোজ বাংলাদেশের প্রতিনিধি রাশেদুল ইসলাম লিটন, রাজা মিয়া সাব ইন্সপেক্টর বোচাগঞ্জ থানা সহ প্রমুখ ব্যক্তিবর্গ। সভায় স্বাগত বক্তব্য রাখেন অহিংসা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ রহমতুল্লা। মেলার ইনস্টল গুলোতে তাদের কৃষ্টি-কালচার ও সংস্কৃতির নানান অনুষঙ্গ তুলে ধরেন বিশেষ করে হাতের তৈরি চাদর, বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র, ব্যবহারিত তৈজসপত্র ও কৃষি যন্ত্রপাতি, নিরাপত্তায় ব্যবহৃত জিনিসপত্র, হাতের তৈরি বিভিন্ন পদের পিঠা ও নিত্য ব্যবহৃত বিভিন্ন ঔষধি গাছ। দেশের উত্তরের সমতলের ক্ষুদ্র জাতিসত্তার জীবন জীবিকার নিরাপত্তা আর সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আয়োজিত মেলায় ছিল নাটক প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিনব্যাপী আদিবাসী মেলার আয়োজন সমূহ উপভোগ করেন।