সোহাগ মিয়াজী
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি বলেন, দক্ষিণ চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের ঐতিহ্যবাহী হিঙ্গুলা গ্রামের মানুষ মনের দিক দিয়ে ভালো। সবসময় এ এলাকার মানুষ নৌকার পক্ষে আওয়ামী লীগের পক্ষে ভূমিকা পালন করেন। তিনি আরো বলেন, খেলায় হারজিত আছে। খেলায় বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানাই। আজ ফাইনাল খেলা শেষ। সামনে খেলা হবে। আগামী নির্বাচনে জামায়াত, বিএনপি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নৌকার পক্ষে খেলা হবে। আপনারা প্রস্তুত থাকুন। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশের যেমন উন্নয়ন হয়েছে ঠিক তেমনি ভাবে খেলাধুলার সুনাম অর্জন সহ উন্নয়ন হয়েছে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে যুব সমাজ ও শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বেশি বেশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করতে হবে। তিনি গতকাল শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হিঙ্গুলা শেখ রাসেল স্মৃতি সংসদ কর্তৃক ডাবল এল ই ডি টিভি কাপ (শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩) ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিঙ্গুলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম ফখরুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুন্নেসা আমিন, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার ওয়ালী উল্লাহ, সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন ফরহাদ, নুরুল আমিন মুকুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাছুম , খেলায় গুনবতী কত্তাম ক্রিড়া একাদশ নারানকরা মডেল একাডেমী কে ৩ – ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা উপভোগ করতে এলাকার বিপুল সংখ্যক লোক সমাগম ঘটে। এর আগে মুজিবুল হক এমপি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আমজাদের বাজার ও পাতড্ডা বাজার এলাকায় দুটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পথসভা গুলোতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক এমপি বলেন ,আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমার হাত ধরে চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়ন হয়েছে। বিএনপি জামায়াত জাতীয় পার্টির শাসনামলে চৌদ্দগ্রামে কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আসতে হবে। এসময় তিনি ভেদাভেদ ভুলে সকল কে ঐক্যবদ্ধ ভাবে এখন থেকে নৌকা তথা আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।